সাধারণত কম্পিউটার দ্রুতই বন্ধ হয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় কম্পিউটার বন্ধ হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। কাজ করতে করতে বা অতি মাত্রায় প্রোগ্রাম ওপেন করলে কম্পিউটারের র্যাম এ ডেটা মাত্রাতিরিক্ত হয়ে (ওভারফ্লো) যায় এবং তা পেজ ফাইলে নতুন ডেটা তৈরি করে এবং সেটি হার্ডডিস্ক ড্রাইভে অবস্থান নেয়। যার ফলস্রুতিতে কম্পিউটার শাট ডাউন হতে সময় বেশি নেয়। যদি এই পেজ ফাইল শাট ডাউন হওয়ার আগেই পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কম্পিউটার বন্ধ হবে স্বাভাবিক সময়ের মধ্যেই।
আর এটি করার জন্য আপনাকে কোন সফ্টওয়্যার ব্যবহার করতে হবে না। আপনার পিসির স্বাভাবিক সেটিং হতেই আপনি এ কাজটি করতে পারবেন।
এখানে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি দেখান হল।
শাট ডাউনের গতি দ্রুত করতে স্টার্ট মেনু হতে Run কমান্ড চালু করুন অথবা কিবোর্ড সর্টকার্ট হতে Windows+R প্রেস করুন।
Run কমান্ড চালু হলে এখানে regedit.exe লিখে এন্টার করুন।
এবার যে পেজটি খুলবে সেখান থেকে HKEY_LOCAL_MACHINE থেকে SYSTEM-এ গিয়ে CurrentControlSet-এ যান ও Control এ ক্লিক করুন।
এখানে Control থেকে Session Manager-এ ক্লিক করে Memory Management খুলুন।
ডান পাশের তালিকা থেকে ClearPageFileAtShutdown-এ দুই ক্লিক করে খুলুন। এখানে Value Data ঘরে যদি ১ থাকে তাহলে সেটিকে মুছে ০ (শূন্য) লিখে ওকে করুন। যদি ০ থাকে তাহলে শুধু ওকে করে বের হয়ে আসুন।
পুরো প্রক্রিয়াটি সফল ভাবে সম্পন্ন হলে সেখান থেকে বেড়িয়ে আসুন। মনে রাখবেন পেজ ফাইল কম্পিউটারের নিরাপত্তার ব্যাপারগুলো প্রদর্শন করে। তাই বুঝে-দেখে কাজ করতে হয়।


0 comments:
Post a Comment