পেন ড্রাইভে কাস্টম ছবি শো করার জন্য আপনাকে একটা ছোট্ট কোডের সাহায্য নিতে হবে। এবং সেই সাথে থাকতে হবে একটা আইকন ফরম্যাটের ছবি। এবার তাহলে শুরু করা যাকঃ
প্রথমেই Notepad চালু করুন। অথবা আপনার পেন ড্রাইভে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে New থেকে Text Document চালু করুন। তারপর নিচের কোড টি হুবহু কপি করুন অথবা টাইপ করুন-
[Autorun]
Label=Drive Name
Icon=Image Name.ico
এবার এই ফাইলটিকে সেভ করুন Autorun.inf নামে। এখানে Label=Drive Name মানে হল পেন ড্রাইভের নাম। এখানে Drive Name এর জায়গায় আপনার পেন ড্রাইভের ড্রাইভ নাম লিখতে হবে।
Icon=Image Name.ico মানে হল আপনার আইকন ফাইলের নাম। Image Name.ico এটাকে আপনার আইকন ফাইলের সাথে Replace করুন। মনে রাখবেন .ico এক্সটেনশনটি অবশ্যই রাখতে হবে।
এবার পেন ড্রাইভটি খুলে আবার প্রবেশ করুন তাহলে ছবি দেখতে পাবেন।
আর আইকন ইমেজটি অবশ্যই আপনার পেন ড্রাইভে রাখতে হবে। যদি আপনার কাছে কোনো আইকন ইমেজ না থাকে অথবা আপনি যদি আইকন ইমেজ বানাতে না পারেন তাহলে নিচের সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। এটা দিয়ে ইমেজ থেকে আইকন ইমেজ এ কনভার্ট করা যাই। এছারা ইন্টারনেটেও অনেক আইকন ইমেজ পাওয়া যাই, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন।
Image to Icon Online
http://www.markspcsolution.com/2014/03/convert-image-into-icon-online.html


0 comments:
Post a Comment