কস্পিউটারে কখনো এমন কিছু ফাইল বা ফোল্ডাৱ তৈরি হয় যেগুলো মুছে ফেলা (ডিলিট) যাই না৷ ফাইল মোছা না গেলে সেটি বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়৷ কিন্তু চাইলেই যে ফাইল ডিলিট হয় না সেটিকেও ডিলিট করতে পারবেন৷ এটি করতে অবশ্যই কম্পিউটারে কমান্ড প্রম্পট বিষয়ে জানতে হবে এবং ফাইল ফোল্ডারের ডিরেক্টরি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে৷ প্রত্থমে স্টার্ট মেনুতে গিযে cmd লিখুন। cmd.exe আসলে সেটিতে ডান ক্লিক করে Run as administrator নির্বাচন করে খুলুন। কমান্ড প্রষ্পটের উইল্ডোকে মিনিমাইজ করে CTRL + ALT + DEL একসঙ্গে চেপে টাঙ্ক ম্যানেজার চালু করুন অথবা ডেষ্কটপের নিচের টাস্কবারে রাইট ক্লিক করে Task Manager এ ক্লিক করে চালু করুন।
কম্পিউটারে explorer.exe চালু থাকলে কাঙ্ক্ষিত ফাইলকে মোছা যায় না তাই এটিকে বন্ধ করতে Process ট্যাবে গিয়ে explorer.exe খুঁজে নিয়ে তাতে ডান ক্লিক করে End process Tree তে ক্লিক করুন৷ একটি বার্তা আসবে সেটিতে আবার End Process চাপুন৷ এবার কমান্ড প্রম্পটের উইন্ডোতে ফিরে আসুন৷ আপনার যে ড্রাইভে ফাইলটি আছে সেটির ডিরেক্টরি এখানে লিখে দিতে হবে। আপনার ফাইলটি যদি D : ড্রাইভে থাকে তাহলে এখানে cd D: লিখে এস্টার চাপুন৷ তাহলে cd কমান্ড প্রয়োগের ফলে D: ড্রাইভে থাকা ফাইল অ্যাক্সেস করা যাবে৷ এবার যে ফাইলটি মুছে ফেলতে চান সেটির জন্য এখানে del d :/ProthomAlo/ComputerProtidin/HelpLine.doc লিখে এন্টার চাপুন। খেয়াল করুন এখানে del সংকেত দিয়ে ফাইল মুছবে আর পরের অংশটি ফাইলের ডিরেক্টরি।
তাই এখানে আপনার কাঙ্ক্ষিত ফাইলের ডিরেক্টরি বসিয়ে নিয়ে করুন। কোন ফোল্ডার মুছতে চাইলে RD /S /Q d :/ProthomAlo/ComputerProtidin হুবহু লিখে এন্টার চাপুন ৷ খেয়াল করুন, এখানে RD /S /Q ফাইল মুছে ফেলার সংকেত (কমান্ড) আর পরের অংশটি আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারের ডিরেক্টরি৷ কমান্ড লেখায় কোনো ভুল হলে কাজটি সফল হবে না। তাই বুঝে- শুনে প্রয়োগ করুন৷ কাজটি সফল হলে এবার টাস্ক ম্যানেজারে ফিরে আসুন। এখানে File থেকে New Task (Run) এ ক্লিক করুন। Create New Task এর ঘরে explorer.exe লিখে এন্টার চাপুন। তাহলে এক্সপ্লোরার চালু হয়ে যাবে আর কম্পিউটারের বাকি অন্যান্য কাজ করা যাবে।


0 comments:
Post a Comment